সর্বশেষ :
19 Oct 2026, Mon

সুন্দর সমাজ গঠনে দোহারের ‘চৈতাবাতর যুব সমাজ’ এর মানবিক উদ্যোগ

সুন্দর সমাজ গঠনে দোহারের 'চৈতাবাতর যুব সমাজ' এর মানবিক উদ্যোগ

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের চৈতাবাতর এলাকার একদল উদ্যমী যুবকের উদ্যোগে গঠিত মানবিক ও সমাজকল্যাণমূলক সংগঠন ‘চৈতাবাতর যুব সমাজ’। একটি সুন্দর, সমৃদ্ধ সমাজ গঠনের লক্ষ্য নিয়ে যুব সমাজের এই পদক্ষেপ ইতোমধ্যে এলাকায় প্রশংসিত হয়েছে।

সংগঠনের সদস্যরা জানিয়েছেন, তাদের মূল উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন সমস্যা ও অসঙ্গতিগুলো চিহ্নিত করে তা তুলে ধরা এবং একই সাথে যুবকদের ভালো ও গঠনমূলক কাজে উৎসাহিত করা। সমাজে যুবকদের যেকোনো ভালো কাজকে ছড়িয়ে দিয়ে ইতিবাচক পরিবর্তন আনাও তাদের অন্যতম অঙ্গীকার।

‘চৈতাবাতর যুব সমাজ’ সংগঠনের প্রতিটি সদস্য দৃঢ়ভাবে অঙ্গিকারবদ্ধ যে, তারা মানবকল্যাণ এবং সামাজিক উন্নয়নের জন্য নিরলস কাজ করে যাবেন। তারা এলাকার সকল যুব সমাজকে ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সংগঠনটি ঘোষণা করেছে, সমাজ ও দেশের কল্যাণে যে কেউ ভালো কাজের উদ্যোগ গ্রহণ করলে ‘চৈতাবাতর যুব সমাজ’ তাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

যুব সমাজের এই মানবিক উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে এবং একটি উন্নত সমাজ গঠনে নতুন প্রেরণা সৃষ্টি করেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *