সর্বশেষ :
19 Oct 2026, Mon

অপহরণের ১১ দিন পর ফিরলেন নিখোঁজ ‘বিকাশ’ কর্মী মারুফ খান

অপহরণের ১১ দিন পর ফিরলেন নিখোঁজ 'বিকাশ' কর্মী মারুফ খান

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জের বেরিবাঁধ এলাকা থেকে নিখোঁজ হওয়ার ১১ দিন পর অবশেষে নিজ বাড়িতে ফিরেছেন মারুফ খান (৩০)। তিনি দোহার উপজেলার উত্তর জয়পাড়া মিয়াপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে এবং একটি আর্থিক প্রতিষ্ঠান ‘বিকাশের’ কর্মী।

জানা যায়, গত ১৪ অক্টোবর প্রতিদিনের মতো কাজে গিয়ে দুপুর থেকে মারুফ খানের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। প্রাথমিক পারিবারিক সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর নবাবগঞ্জের বেরিবাঁধ এলাকা থেকে তাঁকে অচেতন করে অপহরণকারীরা নিয়ে যায়। এ সময় তাঁর সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় তারা।

নিখোঁজের ১১ দিন পর শনিবার দুপুরে মারুফ খান চট্টগ্রাম থেকে প্রথমে ঢাকায় আসেন এবং পরে পরিবারের সদস্যদের সহায়তায় নিজ গ্রামে ফিরে আসেন। তবে তাঁকে কীভাবে চট্টগ্রাম নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

মারুফের পরিবারের সদস্যরা জানান, তিনি শারীরিকভাবে সুস্থ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *