সর্বশেষ :
20 Oct 2026, Tue

খুলনা-রাজশাহী রেঞ্জের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় সীমান্ত সভা অনুষ্ঠিত

খুলনা-রাজশাহী রেঞ্জের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় সীমান্ত সভা অনুষ্ঠিত

ভেড়ামারা (কুষ্টিয়া): অদ্য ১৯ অক্টোবর রোববার সকালে খুলনা-রাজশাহী রেঞ্জের সীমান্ত এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ সীমান্ত সভা কুষ্টিয়ার ভেড়ামারা মনিপার্কে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হক। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

এছাড়াও, সভায় মেহেরপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীসহ খুলনা ও রাজশাহী রেঞ্জের সীমান্তবর্তী জেলাসমূহের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সীমান্ত সভায় সীমান্তবর্তী জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত দিয়ে অবৈধ মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যকে মাদক ও চোরাচালান উদ্ধার কার্যক্রম জোরদার করার লক্ষ্যে টহল, চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়। কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রত্যয় নিয়ে উক্ত সীমান্ত সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *