সর্বশেষ :
20 Oct 2026, Tue

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মুন্সীগঞ্জে ১২০,০০০ মিটার কারেন্ট জাল জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযানে মুন্সীগঞ্জে ১২০,০০০ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ: মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ১২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এই জাল জনসম্মুখে বিনষ্ট করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই দিন রাত ১২:০০টা থেকে সকাল ৮:৩০ ঘটিকা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম-এর নেতৃত্বে গঠিত এই সমন্বিত টিমে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং থানা পুলিশের সদস্যরা।

টিমটি মুন্সীগঞ্জ সদরের লঞ্চঘাট, মোল্লার চর, চর কিশোরগঞ্জ, বকচর, সরদার কান্দি, কালির চর এবং বাংলাবাজার এলাকাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জাতীয় সম্পদ ইলিশের প্রজননকালীন সময়ে অসাধু জেলেরা যাতে কারেন্ট জাল ব্যবহার করে মা ইলিশ নিধন করতে না পারে, সেজন্য জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *