সর্বশেষ :
19 Oct 2026, Mon

রূপগঞ্জে শবনম ভ্যাজিটেবল ওয়েল মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রূপগঞ্জে শবনম ভ্যাজিটেবল ওয়েল মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবোর ১৯ নম্বর এলাকায় অবস্থিত শবনম ভ্যাজিটেবল ওয়েল মিলসে সোমবার (১৩ অক্টোবর) ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৪টা ৮ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ডেমরা ফায়ার স্টেশন থেকে দ্রুত ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ৪টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনতে ডেমরা ফায়ার স্টেশনের ১০টি ইউনিট কাজ করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায়, ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সম্পূর্ণ নির্বাপণ হয় সকাল ৬টা ৫০ মিনিটে।

এই অগ্নিকাণ্ডে মিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত স্থাপনা ও মালামালের মধ্যে রয়েছে, ৩০০ মেট্রিক টন ওয়েল রিফাইনারি প্ল্যান্ট, কুলিং টাওয়ার, ড্রাই প্রোডাকশন প্ল্যান্ট, ১০০ মেট্রিক টন ওয়েল মিল, ৮০০ মেট্রিক টন সয়াবিন প্ল্যান্ট ও বনস্পতি প্ল্যান্ট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নির্বাপণ করায় আশেপাশের অন্যান্য স্থানে আগুন ছড়াতে পারেনি। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *