সর্বশেষ :
19 Oct 2026, Mon

ফরিদপুরে আবাসিক হোটেলে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুরে আবাসিক হোটেলে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরের একটি আবাসিক হোটেলে স্বামীকে অন্য মেয়ের সাথে থাকার মিথ্যা খবর দিয়ে ডেকে এনে এক ২০ বছর বয়সী নারীকে গণধর্ষণের ঘটনায় জড়িত প্রধান আসামি মো. মশিউর রহমান পুলক (২৬)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাব-১০ সূত্রে জানা যায়, রোববার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ জুন, ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে আসামি মো. মশিউর রহমান পুলক ভিকটিমকে (২০) জানায় যে, তার স্বামী অন্য এক মেয়েকে নিয়ে ফরিদপুর গুলবাগ এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। এই খবর পেয়ে ভিকটিম মো. মশিউর রহমান পুলককে সাথে নিয়ে হোটেলে পৌঁছান। সেখানে আসামি প্রতারণার মাধ্যমে ভিকটিমকে হোটেলের একটি কক্ষে আটকে রাখে। এরপর একই দিন বিকাল ৪টা থেকে শুরু করে পরের দিন, অর্থাৎ ২ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে আসামি মো. মশিউর রহমান পুলক ও তার সহযোগীরা পালাক্রমে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

এই ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) তৎসহ ৩৪৩/৫০৬ পেনাল কোড, ১৮৬০ ধারায় একটি মামলা (মামলা নং- ০৬, তারিখ- ০৫/০৬/২০২৫ খ্রি.) দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে র‌্যাব-১০ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। তারই ফলশ্রুতিতে, দীর্ঘ নজরদারির পর এজাহারনামীয় প্রধান আসামি মো. মশিউর রহমান পুলক, পিতা- সামাদ @ ইউনুসুর রহমান, সাং- গুহলক্ষীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর-কে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

সূত্র: Rapid Action Battalion-10

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *