দোহার (ঢাকা): ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ পদপ্রার্থী হাফেজ মাওলানা নূরুল ইসলাম দোহার পৌরসভার লটাখোলা নতুন বাজার এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে উপজেলার লটাখোলার নতুন বাজারে তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন। হাফেজ মাওলানা নূরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঢাকা-১ আসনের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সহ-সভাপতি আমজাদ হোসেন, সেক্রেটারী মো. মিরাজ হোসেন, জয়েন্ট সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কে এম ইব্রাহিম, দোহার থানা শাখার প্রচার সম্পাদক ক্বারী ইদ্রীস আহমদ প্রমুখ।


