সর্বশেষ :
19 Oct 2026, Mon

জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দোহারে জনসভা

জাকের পার্টির শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দোহারে জনসভা

ঢাকা: শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে দেশব্যাপী জাকের পার্টির সাংগঠনিক সভা ও র‍্যালির অংশ হিসেবে মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুরে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে জেলা দক্ষিণ জাকের পার্টির উদ্যোগে এক সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টির ঢাকা জেলা সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের সম্ভাব্য প্রার্থী মো. লুৎফর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক অটল এবং মতিউর রহমান খানসহ স্থানীয় নেতাকর্মীরা।

নারিশা ইউনিয়ন জাকের পার্টির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সভাটি সফলভাবে সম্পন্ন হয়। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব এবং জাকের পার্টির ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *