সর্বশেষ :
20 Oct 2026, Tue

নির্বাচনমুখী প্রস্তুতি জোরদারে দোহার পৌরসভা ৭নং ওয়ার্ড বিএনপির সভা

নির্বাচনমুখী প্রস্তুতি জোরদারে দোহার পৌরসভা ৭নং ওয়ার্ড বিএনপির সভা

দোহার (ঢাকা): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন এবং দলকে আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে ঢাকার দোহার পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি একটি আলোচনা সভার আয়োজন করে। গতকাল (রবিবার) বিকেলে দোহার পৌরসভার সাবেক শ্রমিক দল নেতা লালন ফকিরের বাড়িতে এই সভা অনুষ্ঠিত হয়।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি এসএম শাহজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার পৌরসভা বিএনপির সভাপতি এসএম কুদ্দুস। সভাটি সঞ্চালনা করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিন চোকদার।

সভায় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন, সাবেক সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সুরুজ মৃধা, সাবেক ছাত্র নেতা শিপন মোল্লা, জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক সুমন আহমেদ মোল্লা, যুবদল নেতা রানা মোল্লা ও শেখ ওয়াসেক।

এছাড়াও, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি মাহমুদা সুলতানা রুবিনা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুবিনা রাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার এবং নারী নেত্রী স্বর্ণাসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এর সফল বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। একই সাথে, তারা আগামী নির্বাচনের জন্য দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার উপর জোর দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *