সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিএনপি নেতা হারুন-অর-রশীদ হত্যার ঘটনায় বিক্ষোভ, ওহাব মিয়ার পদত্যাগ দাবি

বিএনপি নেতা হারুন-অর-রশীদ হত্যার ঘটনায় বিক্ষোভ, ওহাব মিয়ার পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিনিধি: দোহারে বিএনপি নেতা হারুন-অর-রশীদ মাস্টারের হত্যার প্রতিবাদে শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে নয়াবাড়ী ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীরা নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব মিয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দেন। ঢাকার দোহার উপজেলায় বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও উপজেলা বিএনপির নেতা হারুন-অর-রশীদ মাস্টার হত্যার প্রতিবাদে মিছিলটি বাহ্রা বাজার থেকে শুরু হয়ে জয়নালের মোড়ে গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, কয়েক মাস আগে পদ্মা নদীর ধারে হাঁটার সময় সন্ত্রাসীরা গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করে হারুন-অর-রশীদ মাস্টারকে। পরে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করলেও তারা জামিনে এসে পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হয়। এমনকি নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল ওহাব মিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করে, যা অত্যন্ত নিন্দনীয়। তাই অবিলম্বে আব্দুল ওহাব মিয়ার পদত্যাগ দাবি করেন বক্তারা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আব্দুল হাই হারেজ মাদবর, বাদশা মল্লিক, আব্দুর রাজ্জাক, সালাম চৌধুরী, জামাল বেপারী, আব্দুল মান্নান, লাভলু মোল্লা, ডা. ইলামদ্দিন, নুরুল ইসলাম মাদবর, ইয়ার আলী, সফিউদ্দিন সফি, লাভলু দেওয়ান, মশিউর রহমান রিপন, তোতা মোল্লা, লিটন হোসেন কালু, মনির মোল্লা, মজনু মিয়া, জাহাঙ্গীর আলম, ইউসুফ, আবুল শিকদার, আসাদ, সাদ্দাম, নুর ইসলাম, সেন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল পরিচালনা করেন মো. ওয়াসিম মোল্লা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *