সর্বশেষ :
19 Oct 2026, Mon

সীসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধান আটক

সীসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধান আটক

ডেস্ক: ক্যাসিনো কাণ্ডের আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সীসা বার পরিচালনার অভিযোগে তাকে আটক করা হয়।

এর আগে ২০২৩ সালের ৩০ এপ্রিল অবৈধভাবে ৫৭ কোটি ৭৯ লাখ টাকা আয় এবং প্রায় ২২ কোটি টাকা বিদেশে পাচারের মামলায় সেলিম প্রধানকে ৮ বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৭ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ে বিচারক বলেন, প্রসিকিউশন সন্দেহাতীতভাবে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। অনলাইন ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ তিনি থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্রে পাচার করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *