নিজস্ব প্রতিনিধি (ঢাকা): ঢাকার খিলগাঁওয়ে পুলিশের অভিযানে ধরা পড়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দোহার উপজেলা শাখার সভাপতি শাকিল আহমেদ। রোববার বিকেলে দক্ষিণ বনশ্রীর ১০ তলা মার্কেটের নিচ থেকে তাকে আটক করে খিলগাঁও থানা পুলিশে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাকিল আহমেদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিলগাঁও থানা নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখার দায়িত্বশীলরা।
খিলগাঁও থানা পুলিশ জানিয়েছে, আটককৃত শাকিল আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

