সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেফতার

শ্রীনগরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি (মুন্সীগঞ্জ): মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। এ সময় একটি প্রাইভেটকার, মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে র‌্যাব-১০ এর সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যকুল ইউনিয়নের আল-আমিন বাজার এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়, তবে আরও দুজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. জাহাঙ্গীর হোসেন ওরফে আলামিন (৪০), পিতা- মৃত সেকেন্দোর হোসেন আলী, সাং- মাওয়া পুরাতন ঘাট, থানা- পদ্মা সেতু উত্তর, জেলা- মুন্সীগঞ্জ, মো. দেলোয়ার হোসেন ওরফে দেলু (৪০), পিতা- শাহ আলম, সাং- কুমারভোগ, থানা- পদ্মা সেতু উত্তর, জেলা- মুন্সীগঞ্জ, শওকত আকবর (২৮), পিতা- আজাহার দেওয়ান, সাং- মাঘঢাল, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ।

র‌্যাব জানায়, তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—

  • ২টি বিদেশি পিস্তল (ম্যাগজিনসহ)

  • ১৫ রাউন্ড তাজা গুলি

  • ১৫০ বোতল ফেনসিডিল

  • ১ বোতল বিদেশি মদ

  • নগদ ১ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা

  • ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল

  • ৫টি মোবাইল ফোন (৩টি স্মার্ট, ২টি বাটন ফোন)

র‌্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত জাহাঙ্গীর হোসেন ও দোলোয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বে মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পালাতক সহযোগীদের সহায়তায় অস্ত্র ও মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিল এবং এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০ এর অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *