সর্বশেষ :
14 Nov 2026, Sat

রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ জব্দ

রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ জব্দ

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): “মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এই নীতিকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) মাদকবিরোধী অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীন সাতানিপাড়া বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১০৮৯/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার দিঘলাকোনা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় মদ জব্দ করে। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৪২ হাজার টাকা।

জব্দকৃত ভারতীয় মদ বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের উদ্দেশ্যে ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *