সর্বশেষ :
8 Nov 2026, Sun

কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে ৮ নভেম্বর (রবিবার) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম. ইজাজুল হক ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত, বিআরডিবির চেয়ারম্যান হাফেজ মো. দ্বীন ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আজাহার উদ্দিন লিটন এবং সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলী হায়দার ও ফারজানা আক্তার।

এ ছাড়া উপজেলার পল্লীবন্ধু শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড, শিশির সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, আমাদের সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, শাপলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, কুলিয়ারচর মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, পল্লীবন্ধন শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড, কুলিয়ারচর আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতি লিমিটেড, অগ্রণী শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড এবং গ্রামীণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরকারের রাজস্ব পরিশোধকারী শ্রেষ্ঠ সমিতির স্বীকৃতিস্বরূপ ‘বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতি’র সভাপতি হিসেবে নারী সাংবাদিক ও উদ্যোক্তা ফারজানা আক্তারের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *