সর্বশেষ :
5 Nov 2026, Thu

কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই আসামি এবং চোর চক্রের আরও দুই সদস্যসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া প্রায় এক লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭), মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া (সরকারি আশ্রয়কেন্দ্র) এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫), কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে তুফায়েল আহমদ (৩০) এবং রাজনগর উপজেলার দক্ষিণ খলাগাঁও গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে লাকী মিয়া প্রকাশ মুন্না (৩৫)।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গত ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকায় নিজ বাড়ির সামনে থেকে চন্দন কুর্মী নামের এক ব্যক্তির হিরো গ্ল্যামার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওসির নির্দেশনায় এসআই আল আমিন অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর এলাকা থেকে নান্নু মিয়া ও ইকবাল আহমদকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অপরদিকে, কুলাউড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা কুলাউড়া থানার মামলা নম্বর-২৯ (তারিখ: ২৪/১০/২০২৬) তদন্তকালে অভিযান চালিয়ে তুফায়েল আহমদ ও লাকী মিয়া প্রকাশ মুন্নাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় তাঁদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *