সর্বশেষ :
4 Nov 2026, Wed

নলডাঙ্গায় ৩ টিসহ নাটোরে ১৮ শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পাশ শুণ্য- ৫কর্মদিবসের মধ্যে জবাবদিহীর নির্দেশ

নলডাঙ্গায় ৩ টিসহ নাটোরে ১৮ শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পাশ শুণ্য- ৫কর্মদিবসের মধ্যে জবাবদিহীর নির্দেশ

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখারীপাড়া ফাজিল মাদ্রাসা, সরকুতিয়া স্কুল এন্ড কলেজ ও ছাতারভাগ স্কুল এন্ড কলেজ সহ নাটোর সদর ১, বাগাতিপাড়া ৩, লালপুর ৪ , গুরুদাসপুর ৫ , সিংড়া ২ টি কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি। ফল বিপর্যয়ের কারণ জানতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহীর আওতায় আনতে নাটোর জেলার ১৮টি কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।

শোকজের জবাব দিতে হবে পাঁচ কার্যদিবসের মধ্যে। শুধু তা-ই নয়, এসব শিক্ষাপ্রতিষ্ঠানের জমি-জমাসহ শিক্ষক ও কর্মচারীদের তথ্য দিতে সময় দেওয়া হয়েছে তিন দিন। নাটোর জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী এ পদক্ষেপ নিয়েছেন।

জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী নাটোর জেলার মোট ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। ওই প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষায় অংশ নেয় ১৩৫ জন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সাধারণ শিক্ষার কলেজ আটটি, টেকনিক্যাল কলেজ সাতটি এবং মাদরাসা তিনটি। বানান ঠিক করে দাও

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *