সর্বশেষ :
2 Nov 2026, Mon

নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, জব্দ ব্যাটারি

নলডাঙ্গায় তিন ফসলি জমির মাটি কাটায় ১৫ হাজার টাকা জরিমানা, জব্দ ব্যাটারি

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় তিন ফসলি জমির মাটি অবৈধভাবে কাটার অপরাধে এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের সরকুতিয়া, সোহাগী বাজারসংলগ্ন বিলে অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সংশ্লিষ্ট আইনে মো. জসিম উদ্দিন (২৫), পিতা মো. আশরাফুল ইসলাম, সাং ধুলাউড়ি, উপজেলা আত্রাইকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মাটি কাটার কাজে ব্যবহৃত একটি গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।

অভিযানকালে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল নলডাঙ্গা থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা।

কৃষিজমি, বিশেষ করে তিন ফসলি জমির উর্বরতা ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *