আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে যুব দিবস উপলক্ষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
সোমবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপকারভোগীদের হাতে গাছের চারাগুলো তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ অরণ্য গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব চারা বিতরণ করা হয়।

