সর্বশেষ :
19 Oct 2026, Mon

রৌমারীতে ২০০ পিস ইয়াবা ও মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

রৌমারীতে ২০০ পিস ইয়াবা ও মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের রাতের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল মদসহ মো. মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানাধীন চর ইটালুকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করে রৌমারী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রৌমারী থানায় কর্মরত এসআই নুরুল আমিন, এসআই বিল্লাল হোসেন, এসআই নুর আলম মণ্ডল, এএসআই মেহেদী হাসান ও এএসআই সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স রাতের এ অভিযান পরিচালনা করেন। এ সময় চর ইটালুকান্দা এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল মদসহ মো. মোন্নাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. মোন্নাফ হোসেন চর ইটালুকান্দা এলাকার মৃত কদম আলীর ছেলে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাঁকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।

তিনি আরও বলেন, “মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *