সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় ৩৯০ পুরিয়া হেরোইনসহ মোরশেদা ও ৩ সহযোগী গ্রেপ্তার

নলডাঙ্গায় ৩৯০ পুরিয়া হেরোইনসহ মোরশেদা ও ৩ সহযোগী গ্রেপ্তার

মো. মনিরুল ইসলাম তালুকদার (নাটোর):  নাটোরের নলডাঙ্গায় অভিযান চালিয়ে মোরশেদাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১১টার দিকে মাধনগর ইউনিয়নের পূর্ব মাধনগর (নওপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই সুব্রত কুমার, এসআই কাঞ্চন, এএসআই রুবেল ও তাঁদের সঙ্গে থাকা ফোর্সের সদস্যরা।

অভিযানকালে পূর্ব মাধনগর এলাকা থেকে ৩৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার মোট ওজন ৭ দশমিক ৮ গ্রাম। এ সময় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- পূর্ব মাধনগর (নওপাড়া) এলাকার আবু সাঈদের স্ত্রী মোছা. মোরশেদা খাতুন (৪৩), একই গ্রামের মো. মাহফুজ হোসেন (২০), আবু সাঈদের ছেলে মো. মোস্তফা কামাল (৩০) এবং পূর্ব মাধনগর এলাকার মো. আবদুল কাফির ছেলে মো. সুজন সরদার (২৮)।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই নলডাঙ্গা থানা এলাকার স্থায়ী বাসিন্দা। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *