সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিশনন্দী ফেরিঘাটে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও নিষিদ্ধ ওষুধসহ গ্রেপ্তার ২

বিশনন্দী ফেরিঘাটে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা ও নিষিদ্ধ ওষুধসহ গ্রেপ্তার ২

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের আড়াইহাজারে খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন বিশনন্দী ফেরিঘাট থেকে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থ্রিপিস ও আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের ওষুধসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপও জব্দ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে একটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপ, ১০৫ পিস ভারতীয় শাড়ি, ১০০ পিস ভারতীয় লেহেঙ্গা, ২০ পিস ভারতীয় থ্রিপিস এবং আমদানি নিষিদ্ধ বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়। উদ্ধার করা আলামতের আনুমানিক মূল্য ৩৭ লাখ ৩৭ হাজার ৫০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করা হয়েছে। মামলা নম্বর ২০, তারিখ ১২ অক্টোবর ২০২৬। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ও ২৫(ঘ) ধারায় মামলাটি দায়ের করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *