সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে নারীকে যৌন হয়রানি ও হুমকির অভিযোগে টিটিসির অফিস সহায়ক গ্রেপ্তার

নাটোরে নারীকে যৌন হয়রানি ও হুমকির অভিযোগে টিটিসির অফিস সহায়ক গ্রেপ্তার

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসায়ীকে যৌন হয়রানি এবং পরবর্তীতে তাঁর দোকান উচ্ছেদের হুমকি দেওয়ার অভিযোগে মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী মোছা. মিনা বেগম (৩৭) বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা থানাধীন বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ‘নয়ন খাবার হোটেল’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন সেনভাগ লক্ষীকোল গ্রামের বাসিন্দা মোছা. মিনা বেগম। অভিযুক্ত জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে ওই হোটেলে খাওয়া-দাওয়া করার সুবাদে মিনা বেগমকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টার দিকে মিনা বেগম তাঁর দোকানের বেসিনের সামনে থালা-বাসন পরিষ্কার করছিলেন। এ সময় অভিযুক্ত জাহাঙ্গীর আলম আকস্মিকভাবে তাঁর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ করা হয়। বাদী বাধা দিলে অভিযুক্ত দ্রুত দোকান থেকে সরে যান।

পরবর্তীতে একই দিন বিকেল ৪টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে বকুলতলায় বাদীর স্বামী ও স্থানীয় আত্মীয়-স্বজনরা অভিযুক্তকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে বললে তিনি উল্টো গালিগালাজ করেন। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করে দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. মানিক (৩৫), মো. আলামিন (৩২) ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অফিস সহকারী মো. ফরিদ (৪৫)সহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, বাদীর এজাহার পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। মামলা রুজুর পর তদন্তাধীন অবস্থায় আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *