সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের প্রস্তুতিমূলক সভা

দোহারে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের প্রস্তুতিমূলক সভা

দোহার (ঢাকা): ইলিশের প্রধান প্রজনন মৌসুম-২০২৬ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও মা ইলিশ সংরক্ষণে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দোহার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈদুল ইসলামের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আড়তদার ও বরফকলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময়ে ইলিশের প্রধান প্রজনন মৌসুমকে কেন্দ্র করে মা ইলিশ রক্ষা ও ইলিশ সম্পদ সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।

সভায় নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখা, জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, দোহার, ঢাকা যৌথভাবে এসব কার্যক্রম বাস্তবায়ন করবে বলে জানানো হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *