সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে এমপির নাম ভাঙিয়ে বালু ব্যবসার অভিযোগে ব্যবসায়ী বিল্লাল গ্রেপ্তার

দোহারে এমপির নাম ভাঙিয়ে বালু ব্যবসার অভিযোগে ব্যবসায়ী বিল্লাল গ্রেপ্তার

দোহার (ঢাকা): ঢাকার দোহারে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের নাম ভাঙিয়ে মিথ্যা অপপ্রচার চালিয়ে দীর্ঘদিন ধরে বালু ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে বিলাসপুরের বাসিন্দা শেখ বিল্লালের বিরুদ্ধে। এ ছাড়া রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করে ড্রেজারের পাইপ বসানোর প্রতিবাদ করায় এক পথচারীকে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর শেখ বিল্লালকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিলাসপুর এলাকায় বালু ব্যবসার কাজে সড়কের ওপর ড্রেজারের পাইপ স্থাপন করে জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছিল। এ নিয়ে এক পথচারী প্রতিবাদ ও বাধা দিলে তাঁকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শেখ বিল্লালের বিরুদ্ধে। পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে পুলিশের নজরে আসে ঘটনাটি।

দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে শেখ বিল্লালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে শিগগিরই আদালতে পাঠানো হবে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তিদের নাম ব্যবহার করে এলাকায় বালু ব্যবসা পরিচালনার চেষ্টা করে আসছিলেন শেখ বিল্লাল। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *