মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোরের নলডাঙ্গায় সাফিন ইলেকট্রিক্সের আয়োজনে একদিনের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ব্রহ্মপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় মির্জাপুর স্পোর্টিং ক্লাব ও নলডাঙ্গা স্পোর্টিং ক্লাব।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মির্জাপুর স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।
মির্জাপুর স্পোর্টিং ক্লাবের পক্ষে ট্রফি গ্রহণ করেন সামস মাহমুদ অভি।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, এলাকার তরুণ খেলোয়াড়দের মেধা বিকাশ ও ক্রীড়ামনস্কতা বৃদ্ধির লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

