সর্বশেষ :
19 Oct 2026, Mon

হারিয়ে যাওয়া দুই গৃহবধূর সন্ধান চায় পরিবার

হারিয়ে যাওয়া দুই গৃহবধূর সন্ধান চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক: একই পরিবারের দুই গৃহবধূ একসঙ্গে নিখোঁজ হওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলায়। উপজেলার যোগীপাড়া ইউনিয়নের নিচু কাতিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টার দিকে বাগমারা থানাধীন যোগীপাড়া ইউনিয়নের নিচু কাতিলা গ্রামের মো. কাশেম আলী মণ্ডলের বাড়ি থেকে তার দুই ছেলে মো. শাহজাহান আলী মণ্ডল (৩৬) এর স্ত্রী মোছা. আশা বিবি (৩০) এবং মো. দুলাল আলী মণ্ডল (২৯) এর স্ত্রী মোছা. লামিয়া আক্তার (১৯) জন্মনিবন্ধনের কাগজ তোলার কথা বলে একসঙ্গে বাড়ি থেকে বের হন।

কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজখবর নিয়েও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ১৬ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে পরিবারের বড় ছেলে মো. শাহজাহান আলী মণ্ডল বলেন, দীর্ঘ ১১ বছরের সংসার জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। সংসারে কোনো অভাব-অনটন ছিল না, ভালোবাসারও কোনো কমতি ছিল না। হঠাৎ তার স্ত্রী আশা বিবি নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি তার জানা নেই।

ছোট ছেলে মো. দুলাল আলী মণ্ডল বলেন, সংসার জীবনে সাধ্য অনুযায়ী সবকিছু দিয়েছি। কিন্তু হঠাৎ করে একই সঙ্গে বাড়ির দুই বধূ নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা সবাই উদ্বিগ্ন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে দুই ভাই শাহজাহান আলী মণ্ডল ও দুলাল আলী মণ্ডলসহ প্রতিবেশীরা নিখোঁজ দুই গৃহবধূকে দ্রুত খুঁজে বের করতে বাগমারা থানা-পুলিশের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *