সর্বশেষ :
19 Oct 2026, Mon

নিখোঁজের ৭ দিন পর বস্তাবন্দি অবস্থায় মিলল শিশু কলির মরদেহ

নিখোঁজের ৭ দিন পর বস্তাবন্দি অবস্থায় মিলল শিশু কলির মরদেহ

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামের বাড়ির পাশের একটি ডোবা/পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর শিশু কলি নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। দীর্ঘ সাত দিন পর বাড়ির পাশের একটি ডোবা/পুকুরে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

নিহত শিশু কামরুন্নাহার কলির রুহের মাগফিরাত কামনা করেছেন স্বজন ও স্থানীয়রা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *