সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

নাটোর জেলা প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থ নিশ্চিত করতে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় অভিযানটি পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন নলডাঙ্গা থানা পুলিশের একটি দল।

অভিযান সূত্রে জানা যায়, মিষ্টির দোকানে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টান্ন সংরক্ষণ করায় দুটি মিষ্টির দোকানকে পৃথকভাবে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় একটি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্য একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং গ্রাম্য চিকিৎসক হওয়া সত্ত্বেও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সিল-প্যাড ব্যবহার করে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ও ৫১ ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করার পাশাপাশি ভোক্তা অধিকার রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *