সর্বশেষ :
19 Oct 2026, Mon

জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও): জিয়া সাইবার ফোর্স ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জেলা সভাপতি মো. উজ্জ্বল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. স্বপন আলী চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটি সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নবঅনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. রুবেল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম, মো. মানিক হোসেন, মো. মিলন চৌধুরী ও মো. বাবুল হোসেন; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মানিক রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম ও মো. হাসনাত ইসলাম; সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল ইসলাম, বিদ্যুৎ রহমান বিপুল ও পলক উজ্জামান রনি; প্রচার সম্পাদক অমূল্য; দপ্তর সম্পাদক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ; এবং সদস্য মো. আলমগীর হোসেন সৈকত ও মো. আহসান হাবিব।

বিজ্ঞপ্তির বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *