সর্বশেষ :
19 Oct 2026, Mon

মাদ্রাসার চাকরিকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

মাদ্রাসার চাকরিকে কেন্দ্র করে নাটোরের নলডাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৫

নাটোর জেলা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর দাখিল মাদ্রাসায় কেরানি পদে নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসার কেরানি পদে নিয়োগকে কেন্দ্র করে মোহাম্মদ আতাউর রহমান জিন্নাহ (৫০) ও বিপ্লবের (৩০) সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা বিরাজ করছিল। সোমবার সকালে ওই বিষয়কে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে প্রথম পক্ষের আতাউর রহমান জিন্নাহ (৫০), মো. মোরশেদ আলম (৪০) ও খোরশেদ আলী (৩৫) আহত হন। এর মধ্যে গুরুতর আহত খোরশেদ আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাউর রহমান জিন্নাহ ও মোরশেদ আলম নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, দ্বিতীয় পক্ষের বিপ্লব (৩০) ও খাইরুল সামান্য আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁরাও নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানার সাব-ইনস্পেক্টর (এসআই) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নলডাঙ্গা থানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম খলিল জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *