সর্বশেষ :
19 Oct 2026, Mon

খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত

খাগড়াছড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বসতঘর ভস্মীভূত

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়ির শালবন গরুগাড়ির টিলার গেফ এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মাসুদ রানা রিপন মিঞা নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় ঘরে থাকা প্রায় ৫-৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মাসুদ রানা রিপন মিঞা জানান, আগুন লাগার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। হঠাৎ আগুন লাগার বিষয়টি তারা বুঝতে পারেননি। পরে ফোনে খবর পেয়ে বাড়িতে এসে দেখেন, আগুনে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী কুদ্দুস আলী জানান, হঠাৎ বাড়ির দিক থেকে ধোঁয়া ও আগুন দেখতে পান। দ্রুত আশপাশের লোকজনকে খবর দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে ফোন করে বিষয়টি জানান। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরেক প্রতিবেশী মো. শফিক বলেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়ির ভেতরের বেশিরভাগ জিনিসপত্র বের করা সম্ভব হয়নি। চোখের সামনে পুরো ঘরটি পুড়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা জুয়েল বড়ুয়া জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে জানানো হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *