সর্বশেষ :
20 Oct 2026, Tue

নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা ও পুরস্কার বিতরণ

নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপন উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা ও পুরস্কার বিতরণ

মনিরুল ইসলাম ডাবলু (নাটোর জেলা প্রতিনিধি): ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে নাটোরের নলডাঙ্গা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়।

সকালে নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বারনই নদে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছ চাষিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পরে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই দিনে বারনই নদী ও হালতি বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-এমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা এবং উপজেলা মৎস্যজীবী সমিতির নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *