সর্বশেষ :
20 Oct 2026, Tue

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ মো. রেজাউল করিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মহরম আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শনিবার (১৫ আগস্ট) রাত ৯টা ১৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া কালীবাড়ি এলাকায় অভিযান চালান। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী সুমন মণ্ডল (৪২)কে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন মণ্ডল চুনকুটিয়া কালীবাড়ি এলাকার মৃত মরু মণ্ডলের ছেলে। তার মায়ের নাম গোলাপী রানী মণ্ডল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *