সর্বশেষ :
20 Oct 2026, Tue

চরভদ্রাসনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চরভদ্রাসনে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে সামাজিক সচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মৌলভীচর গ্রামে এ সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বক্তব্যের শুরুতেই মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন ও সাধারণ জনগণকে এক হয়ে কাজ করতে হবে।”

চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আরমান আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান পলাশ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে মাদক নির্মূলে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *