বেলাল আহমদ, লামা (বান্দরবান): ৫ আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বান্দরবানের লামা উপজেলায় গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে লামা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি গোপাল বাবুর মোড়, লামা মাছ বাজার, লামা ফাজিল মাদ্রাসা, বাসস্টেশনসহ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লামা উপজেলা পরিষদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লামা উপজেলা শাখার সভাপতি মো. মারুফ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. কাজী ইব্রাহিম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মো. ফারুক আহমেদ, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বান্দরবান জেলা; মো. আকবর হোসেন, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লামা উপজেলা; এবং মো. আদহাম আহমেদ, সাবেক সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লামা উপজেলা।
এ ছাড়া সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের লামা উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সাধারণ সমর্থক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

