সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

নলডাঙ্গায় অপরাধ দমন ও জনসচেতনতায় ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধ দমন এবং সাধারণ মানুষের মতামত গ্রহণের লক্ষ্যে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেল পৌনে ৬টায় নলডাঙ্গা থানাধীন সোনাপাতিল নলডাঙ্গা মহিলা কলেজের একটি শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইব্রাহিম খলিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও নলডাঙ্গা সার্কেল) উদয় কুমার শাহ।

অনুষ্ঠানে স্থানীয় নাগরিকরা তাঁদের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকের ভয়াবহতা, বিভিন্ন সমস্যা, পরামর্শ ও অভিযোগ সরাসরি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সাধারণ মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খাঁ, সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম হোসেন, সিনিয়র এএসপি (প্রোবেশনার) মো. মোসলেহ উদ্দিন মিনার, সিনিয়র এএসপি (প্রোবেশনার) মো. শাওন বাদশা, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরে আলম এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *