সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গল পৌরসভার নতুন বাজার পরিদর্শনে পৌর প্রশাসক

শ্রীমঙ্গল পৌরসভার নতুন বাজার পরিদর্শনে পৌর প্রশাসক

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): জনস্বার্থে শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান পৌর শহরের নতুন বাজার এলাকার মাছ বাজার, সবজি বাজার ও চাল বাজার পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি বাজারের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে বাজার এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় খোলা বাজারের ব্যবসায়ীদের একটি হালনাগাদ তালিকা দ্রুত পৌর প্রশাসকের দপ্তরে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।

পৌর প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে যারা অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পৌরসভা নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করবে।

পরিদর্শনকালে শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, বিএনপি নেতা মো. ইয়াকুব আলী এবং শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *