সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবির কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান

পাঁচবিবির কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নে মরহুম ডা. বয়েন উদ্দিন সরকারের স্মরণে ‘সরকার স্মৃতি পুরস্কার বিতরণী ও সংবর্ধনা’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ডা. বয়েন উদ্দিন সরকার ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ আনোয়ারুল ইসলাম চৌধুরী, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মো. মাফিজুল সরকার, জেলা কৃষক দলের সদস্যসচিব কাজী মো. মঞ্জুরে মওলা পলাশ, রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলে এলাহি, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এবং জেলা ছাত্রদল নেতা মো. আল ইমরান মণ্ডল।

কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সংবর্ধনা প্রদানের পাশাপাশি ফাউন্ডেশনের নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও দুস্থ মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগ ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে—এটাই প্রত্যাশা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *