দোহার (ঢাকা): আজ ১৩ জুলাই, ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাগুরু প্রয়াত হায়াত আলী মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।
স্মরণবাণীতে তাঁরা বলেন, হায়াত আলী মিয়া একজন আদর্শ শিক্ষক, দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আজীবন শিক্ষা বিস্তার, সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তাঁর আদর্শ, কর্মময় জীবন ও শিক্ষাদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে স্মরণকারীরা অভিমত ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

