সর্বশেষ :
19 Oct 2026, Mon

ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম ছাত্রশিবিরের রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুইবার সাংগঠনিক পুনর্গঠন (সেটআপ) হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তার বিদায় হয়েছে।

এর আগে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। সে সময় ছাত্রশিবির জানায়, সংগঠনের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ছাত্রশিবির ছাড়ার পর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।

খাগড়াছড়িতে শিক্ষাজীবন শুরু করা সাদিক কায়েম পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ‘সালমান’ ছদ্মনামে মাঠপর্যায়ে সমন্বয়ের দায়িত্ব পালন করে আলোচনায় আসেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *