সর্বশেষ :
19 Oct 2026, Mon

জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হায়াত আলী মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী আজ

জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হায়াত আলী মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী আজ

দোহার (ঢাকা): আজ ১৩ জুলাই, ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাগুরু প্রয়াত হায়াত আলী মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।

স্মরণবাণীতে তাঁরা বলেন, হায়াত আলী মিয়া একজন আদর্শ শিক্ষক, দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি আজীবন শিক্ষা বিস্তার, সততা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তাঁর আদর্শ, কর্মময় জীবন ও শিক্ষাদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে স্মরণকারীরা অভিমত ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *