সর্বশেষ :
20 Oct 2026, Tue

নলডাঙ্গায় কৃষকদের বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ

নলডাঙ্গায় কৃষকদের বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার বিতরণ

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী সঞ্চালনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল এমরান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান। এ সময় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেই সরকারের এ উদ্যোগ।

উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত কৃষকদের মাঝে উন্নত জাতের শাকসবজির বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *