দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় পৃথক অভিযানে ৫ জন মাদক ব্যবসায়ী, ২ জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৪ জন ভ্রাম্যমাণ মামলার আসামিসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোহার থানার এসআই (নি.) আতাউর রহমান, এসআই (নি.) তন্ময় কুমার চক্রবর্তী ও এএসআই (নি.) মারুফ হাসান। এ সময় তাদের সঙ্গে পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. সজল বেপারী (৩০), পিতা: নান্টু বেপারী, গ্রাম: বড় ইকরাশি, থানা: দোহার, জেলা: ঢাকা।
২. রুবেল (২০), পিতা: শেখ মজনু, গ্রাম: মৌলভীডাঙ্গী, থানা: নবাবগঞ্জ, জেলা: ঢাকা।
৩. মো. হৃদয় শেখ (২২), পিতা: আব্দুর রহিম শেখ, গ্রাম: উত্তর রাধানগর, ডাকঘর: হরিচন্ডী, থানা: দোহার, জেলা: ঢাকা।
৪. মো. শাহাদাত হোসেন (৪৪), পিতা: মৃত আব্দুল হামিদ বেপারী, গ্রাম: পালামগঞ্জ, থানা: দোহার, জেলা: ঢাকা।
৫. মো. রাকিব হোসেন (২০), পিতা: নূর আলম মাতব্বর, স্থায়ী ঠিকানা: গ্রাম কোদালিয়া, থানা: নগরকান্দা, জেলা: ফরিদপুর। বর্তমান ঠিকানা: আজমিরের রিকশা গ্যারেজ, পালামগঞ্জ, থানা: দোহার, জেলা: ঢাকা।
৬. শিল্পী বেগম, স্বামী: মো. মজিবর রহমান, গ্রাম: নূরপুর, থানা: দোহার, জেলা: ঢাকা।
৭. মায়া আক্তার, পিতা: মো. মজিবর রহমান, গ্রাম: নূরপুর, থানা: দোহার, জেলা: ঢাকা।
৮. আল আমিন (২২), পিতা: আছমত আলী, গ্রাম: লটাখোলা, থানা: দোহার, জেলা: ঢাকা।
৯. রিয়াদ হোসেন (৩০), পিতা: মোহাম্মদ আলী, গ্রাম: লটাখোলা, থানা: দোহার, জেলা: ঢাকা।
১০. নীল ওরফে দিদার (২৮), পিতা: হারুন, গ্রাম: উত্তর জয়পাড়া, থানা: দোহার, জেলা: ঢাকা।
১১. নাজিম (৩১), পিতা: মুকসেদুর রহমান, গ্রাম: ইকরাশি, থানা: দোহার, জেলা: ঢাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ধারালো রামদা, একটি ধারালো ছোরা, একটি স্টিলের চাপাতি এবং একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে রোববার (৬ জুলাই) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

