সর্বশেষ :
19 Oct 2026, Mon

বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা, চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় লিটু গ্রেফতার

বরিশালে ব্যবসায়ীর ওপর হামলা, চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনায় লিটু গ্রেফতার

বরিশাল: বরিশালে এক ব্যবসায়ীর ওপর হামলা করে জোরপূর্বক একাধিক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ জুলাই) দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরের সদর রোডে অবস্থিত অগ্রণী হাউজিং কোম্পানির কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

হামলার শিকার অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের অভিযোগ, কাটপট্টি রোড এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটুর নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে মারধর করেন। একপর্যায়ে তার কাছ থেকে দুটি চেক ও কয়েকটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়।

অন্যদিকে, মোস্তাফিজুর রহমান লিটুর দাবি, তিনি অগ্রণী হাউজিং কোম্পানির একজন পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে অন্যান্য পরিচালকদের সঙ্গে প্রতারণা করে আসছেন।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদার আদালতে মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *