সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু

দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের দায়িত্ব পালন শুরু

দোহার (ঢাকা): দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বিক নিরাপত্তা জোরদার, দালাল চক্র প্রতিরোধ এবং চিকিৎসকদের নির্বিঘ্ন কর্মপরিবেশ নিশ্চিত করতে মোট ৫ হাজার সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ সিদ্ধান্তে গত ১ জুলাই থেকে দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন করে আনসার সদস্য ২৪ ঘণ্টা দায়িত্ব পালন শুরু করেছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথ, জরুরি বিভাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা, দালাল চক্রের তৎপরতা রোধ, রোগী ও স্বজনদের জন্য সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ উদ্যোগের ফলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং রোগীরা নির্বিঘ্নে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *