সর্বশেষ :
19 Oct 2026, Mon

কোয়ান্টাম ফাউন্ডেশন ও স্থানীয় বাসিন্দা আব্দুল গফুরের জমি বিরোধে এএসপি সার্কেলের মধ্যস্থতায় সমঝোতা

কোয়ান্টাম ফাউন্ডেশন ও স্থানীয় বাসিন্দা আব্দুল গফুরের জমি বিরোধে এএসপি সার্কেলের মধ্যস্থতায় সমঝোতা

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা থানায় কোয়ান্টাম ফাউন্ডেশন ও স্থানীয় বাসিন্দা আব্দুল গফুরের মধ্যে কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জমির সীমানা নিয়ে চলমান বিরোধ নিরসনে একটি জরুরি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেল ৩টায় লামা থানায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদার এবং লামা থানার সেকেন্ড অফিসার (এসআই) নাসির উদ্দিন উপস্থিত থেকে উভয় পক্ষের বক্তব্য শোনেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষে বৈঠকে অংশ নেন অ্যাডভোকেট ফয়সাল আজিজ, পারভেজ মাসুদ, আসাদুজ্জামান খান, সাজেদুর রহমান, মনোয়ার হোসেন ও হাবিবুর রহমান। অপরদিকে আব্দুল গফুরের পক্ষে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন (রাবার কামাল), আব্দুল গফুর, জয়নাল আবেদীন (জানু মেম্বার), আনোয়ার হোসেন (কালা আনোয়ার), গিয়াস উদ্দিন (সরদার) এবং রফিকুল ইসলাম।

দীর্ঘ আলোচনার পর উভয় পক্ষের সম্মতিতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রথমত, বিরোধপূর্ণ জমিতে বর্তমান স্থিতাবস্থা বজায় রাখা হবে। নতুন করে কোনো পক্ষ সীমানা নির্ধারণ, দখল পরিবর্তন বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে পারবে না। উভয় পক্ষ নিজ নিজ বর্তমান অবস্থান বজায় রেখে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় কাজ করবেন।

দ্বিতীয়ত, কোয়ান্টাম ফাউন্ডেশনকে হেয় প্রতিপন্ন করে টানানো সব ধরনের আপত্তিকর ও উসকানিমূলক ব্যানার অবিলম্বে অপসারণ করা হবে।

তৃতীয়ত, এলাকার পরিস্থিতি স্বাভাবিক হলে উভয় পক্ষ যৌথভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে সরকারি সার্ভেয়ার নিয়োগের আবেদন করবেন। পরে সরকারি সার্ভেয়ার মূল কাগজপত্র ও দলিল অনুযায়ী বিরোধপূর্ণ জমি পরিমাপ করে চূড়ান্ত সীমানা নির্ধারণ করবেন এবং উভয় পক্ষ সেই সিদ্ধান্ত মেনে চলবেন।

চতুর্থত, সার্কেল এএসপি মাসুম সরদার উপস্থিত জয়নাল আবেদীন (জানু মেম্বার)-কে আপত্তিকর ব্যানার অপসারণ এবং জমি পরিমাপের বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমন্বয় ও মধ্যস্থতার দায়িত্ব অর্পণ করেন।

বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *