সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গা পৌরসভার ১০২ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

নলডাঙ্গা পৌরসভার ১০২ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন কোনো কর আরোপ ছাড়াই ১০২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ১০২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ১০২ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকা। এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার টাকা।

সোমবার দুপুরে নলডাঙ্গা পৌরসভার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) ইমরোজ মুজিব সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান।

এ ছাড়া বক্তব্য রাখেন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জুনায়েদ আহমেদ লেলিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুনার রশিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনসারুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মামুন খান, মামুনুর রশিদ পিন্টু, পাপেল তালুকদার, গোলাম মোস্তফা সবুজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *