সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহারে জাকের পার্টির সাবেক সভাপতি মোস্তফা বেপারীর ইন্তেকাল

দোহারে জাকের পার্টির সাবেক সভাপতি মোস্তফা বেপারীর ইন্তেকাল

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামের বাসিন্দা ও নারিশা ইউনিয়ন জাকের পার্টির সাবেক সভাপতি মো. মোস্তফা বেপারী (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৩ জুন) ভোর সাড়ে ৪টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোস্তফা বেপারী ছিলেন রহমান বেপারীর জ্যেষ্ঠ পুত্র এবং দোহার প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামরুল হাসানের শ্বশুর।

পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা আজ বাদ জোহর ঝনকি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *