সর্বশেষ :
20 Oct 2026, Tue

জয়পাড়া বাজারে দীর্ঘদিন ধরে রাস্তার ওপর ট্রাক রাখায় জনদুর্ভোগ

জয়পাড়া বাজারে দীর্ঘদিন ধরে রাস্তার ওপর ট্রাক রাখায় জনদুর্ভোগ

দোহার (ঢাকা): দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজারে ওয়ান ব্যাংক এবং এক্সিম ব্যাংকের মাঝামাঝি সড়কে দীর্ঘদিন ধরে একটি ট্রাক ফেলে রাখা হয়েছে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ এমনকি মাসের পর মাস ট্রাকটি রাস্তার ওপর অবস্থান করায় সাধারণ জনগণ, এলাকাবাসী এবং নিয়মিত চলাচলকারী পথচারী ও যানবাহনচালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। তবে ট্রাকটির মূল মালিক কে- তা এখনো জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩০ ফুট প্রশস্ত সড়কের মধ্যে ট্রাকটি প্রায় ১২ ফুট জায়গা দখল করে রেখেছে। ফলে সড়কটি সংকুচিত হয়ে পড়েছে এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এছাড়া ট্রাকটির পাশে ও আশপাশে অনেকেই ময়লা-আবর্জনা ফেলছেন, যার ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে।

স্থানীয়রা আরও জানান, রাস্তার ওপর জমে থাকা ময়লা ও পিচ্ছিল অবস্থার কারণে যানবাহন চলাচলের সময় দুর্ঘটনাও ঘটছে। এতে জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

এ অবস্থায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং দোহার পৌরসভার প্রশাসকের প্রতি এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা অবিলম্বে রাস্তার ওপর থাকা ট্রাকটি অপসারণ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *